সাড়ে ১৪ হাজার পরিবারের পাশে বাংলালিংক

২২ এপ্রিল, ২০২০ ২০:০৮  
বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৫০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক। সূত্রমতে, প্রত্যেক পরিবারকে বাংলালিংক-এর পক্ষ থেকে প্রদান করা হবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২টি সাবান। বাংলালিংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার চেয়ার‌ম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হক। এ বিষয়ে বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সংখ্যক উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।